সোনারগাঁয়ে তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা


 



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপদ খাদ্য সংরক্ষণ-প্রক্রিয়াজাতকরণ নীতি অনুসরণ না করে খাবার প্রস্তুত করার দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


​দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো - সিকদার ডাইন, বৈশাখী রেস্তোরাঁ এবং ঈশা খাঁ মিষ্টি ঘর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।


​অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। অভিযান পরিচালনাকালে জরিমানার সমুদয় অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়।

অভিযানকালে রেস্টুরেন্ট ও মিষ্টির দোকান কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির ক্ষেত্রে 'নিরাপদ খাদ্য আইন'-এর সংশ্লিষ্ট বিধি মেনে চলার কঠোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিকভাবে খাদ্য সংরক্ষণ এবং সাধারণ ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।


​অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. মোশাররফ হোসেন (মুর্শিদ), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক বায়েজিদ এবং কাঁচপুর রাজস্ব সার্কেলের পেশকার। আইনশৃঙ্খলা রক্ষায় সোনারগাঁ থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও খাদ্য সংরক্ষণের নির্ধারিত নীতি অনুসরণ না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সরকারি বিধি অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages