সোনারগাঁয়ে যুবলীগ নেতা রাসেল গ্রেপ্তার, ছাড়িয়ে নিতে চলছে তদবির ! - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২২ মে, ২০২৬

সোনারগাঁয়ে যুবলীগ নেতা রাসেল গ্রেপ্তার, ছাড়িয়ে নিতে চলছে তদবির !


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসা ও নদী পথে অপকর্মের মুলহোতা কোটি কোটি টাকার  মালিক বনে যাওয়া বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগ নেতা রাসেলকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।


গত বৃহস্পতিবার (২১ মে) রাতে উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পর এই যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে সোনারগাঁ উপজেলা যুবদলের এক শীর্ষ নেতা জোর তদবির চালাচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে পুরো এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। 


স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে একক আধিপত্য বিস্তার করেন যুবলীগ নেতা রাসেল। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রাজনৈতিক ছত্রছায়ায় রাসেল ওই এলাকায় মাদকের প্রধান ডিলার হিসেবে পরিচিতি পান। বিগত সরকারের আমলে মাদক চোরাচালান ও বিক্রির মাধ্যমে রাতারাতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে যান তিনি। এলাকায় তার একটি বিশাল সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও রাসেলের সেই বাহিনী এখনো বহাল তবিয়তে তার মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে বলে স্থানীয়রা জানান।


এদিকে রাসেলের গ্রেপ্তারের পর সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন নাটকীয়তার সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা রাসেলকে পুলিশি হেফাজত থেকে ছাড়িয়ে নিতে রাতভর জোর প্রচেষ্টা চালিয়েছেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল। একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও যুবলীগ নেতাকে ছাড়াতে খোদ যুবদল নেতার এমন মরিয়া তদবিরের ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও নানা গুঞ্জন তৈরি হয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদস্য জানিয়েছে, যুবলীগ নেতা রাসেলকে গ্রেপ্তারের করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 


যুবলীগ নেতা রাসেলকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে  বিষয়টি আমার জানা নেই বলে ফোন কেটে দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages