সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোলপ্লাজা এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. ফারুক (৪১) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) ভোরে মহাসড়কের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫টার দিকে ফারুক তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ও বেপরোয়া গাড়ি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফারুকের মৃত্যু হয়।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, ঘটনার পর ঘাতক গাড়িটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন