সোনারগাঁয়ে ১৯৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার -২ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে ১৯৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার -২




সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (১ লা আগস্ট) রাতে সোনারগাঁয়ের মোগরাপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৯৫৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।


​গ্রেফতারকৃতরা হলো,কুমিল্লা জেলার বুড়িচং থানার পাঁচোড়া গ্রামের আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর গ্রামের সবুজ মিয়া (২৯)।


​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সোনারগাঁয়ের মোগরাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১:১০ মিনিটে র‍্যাবের আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মোটরসাইকেল নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের ঘিরে ধরে আটক করা হয়। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মোটরসাইকেলটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে এয়ার ফিল্টারের বক্সের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান সংগ্রহ করে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছে।


​র‍্যাব-১১ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages