সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভায় পুকুরের পানিতে ডুবে আয়ান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোজা নামের আরও এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


​শুক্রবার (৩১ জুলাই) সকাল ১২টার দিকে পৌরসভার চিলারবাগ এলাকার শহীদ মজনু পার্ক সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।


​নিহত আয়ান উপজেলার সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ এলাকার জামাল হোসেনের ছেলে। সে চিলারবাগে তার নানীর বাড়িতে বেড়াতে এসেছিল। অন্যদিকে অসুস্থ রোজা ও নিহত আয়ান সম্পর্কে মামা-খালা বলে জানা গেছে।


​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আয়ান, রোজা ও শান্তা নামের তিন শিশু শহীদ মজনু পার্ক সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। ওই সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের পুকুরে না নেমে বাড়ি ফিরে যেতে বললেও তারা শোনেনি। একপর্যায়ে শান্তা বাড়ি ফিরে গেলেও আয়ান ও রোজা পুকুরেই থেকে যায় এবং সাঁতার কাটার একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।


​দীর্ঘক্ষণ শিশুরা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে তারা পার্কের পুকুরে গোসল করতে গিয়েছিল। স্বজনরা দ্রুত পুকুরে নেমে তল্লাশি চালিয়ে দুজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করেন।


​প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজনকে দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আয়ানের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন।


​বর্তমানে অসুস্থ রোজা চিকিৎসাধীন রয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশুটির পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages