কাঁচপুর থেকে বিদেশি পিস্তল উদ্ধার - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১১ জুলাই, ২০২৬

কাঁচপুর থেকে বিদেশি পিস্তল উদ্ধার




সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-১১।


শনিবার (১১ জুলাই) দিনগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সোনারগাঁয়ের কাচঁপুর বড় চেঙ্গাইন এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।


​র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি এর একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক স্পটে অবস্থানকারী কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকা তল্লাশি করে একটি ঝোপের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ওই বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।


​র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোঃ নাঈম উল হক (বিসিজিএম) জানান, বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগানকে সামনে রেখে র‍্যাব সবসময়ই অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।


​তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধ দমনে এবং জননিরাপত্তা রক্ষায় র‍্যাব-১১ সব সময় জনগণের পাশে রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages