মোগরাপাড়া ইউপিতে নতুন চমক: চেয়ারম্যান প্রার্থী "জুলাই যোদ্ধা' ইউসুফ সোহাগ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মোগরাপাড়া ইউপিতে নতুন চমক: চেয়ারম্যান প্রার্থী "জুলাই যোদ্ধা' ইউসুফ সোহাগ


 

​নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন তরুন রাজনীতিবিদ, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী এবং রাজপথের লড়াকু সৈনিক মোঃ ইউসুফ সোহাগ। হঠাৎ করেই তাঁর এই ঘোষণার পর পুরো ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।


​দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে ‘তারুণ্যের অহংকার’ ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত ইউসুফ সোহাগ আজ এক আবেগঘন বার্তায় আসন্ন নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।


​এক প্রতিক্রিয়ায় তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলেন, আমি গরিব ঘরের সন্তান। জানি না নির্বাচন করার মতো বড় কোনো যোগ্যতা আমার আছে কিনা। কিন্তু আমার বিশ্বাস, আপনাদের অকৃত্রিম ভালোবাসা আর পাশে থাকার শক্তিটাই আমার সবচেয়ে বড় যোগ্যতা। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের দোয়ায় আমি ইনশাআল্লাহ বিজয়ী হব।


​ইউসুফ সোহাগ দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি সোনারগাঁও থানার জাসাস সাধারণ সম্পাদক এবং সোনারগাঁও বিএনপি’র সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজপথের যেকোনো আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই নেতা এবারের ইউপি নির্বাচনে একটি বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন।


​তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, নির্বাচিত হলে তিনি ন্যায়ের পথে অটল থাকবেন এবং কোনো অন্যায়ের সাথে আপস করবেন না। 


জনস্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, আমার মূল লক্ষ্য হলো মোগরাপাড়া ইউনিয়নকে একটি চাঁদাবাজ ও মাদক মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য মোগরাপাড়া উপহার দিতে চাই। ইনশাআল্লাহ।


​তাঁর এই ঘোষণায় মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে তরুণ প্রজন্ম সবাই ইউসুফ সোহাগের মতো একজন সৎ ও সাহসী নেতাকে চেয়ারম্যান হিসেবে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages