এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২২ জুন, ২০২৬

এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি



সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জ:৩ তথা (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান পুত্র খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


রবিবার (২২ জুন) মধ্যরাতে ঢাকাস্থ মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।


তিনি বলেন, যেসব অভিযোগের ভিত্তিতে এমপি পুত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছিল প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।


কি অভিযোগে নেওয়া হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়গুলো তদন্তের আওতায় রেখেছি, আপাতত বিষয়টি নিয়ে তদন্ত করছি বিস্তারিত পরে বলা সম্ভব।


খাইরুল ইসলাম সজীব এমপিপুত্র ছাড়াও নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। বিভিন্ন অভিযোগে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হলে যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages