সোনারগাঁয়ে ৪০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সোনারগাঁয়ে ৪০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার



​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা এলাকার একটি বহুতল ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।


​গ্রেফতারকৃতরা হলো পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের আঃ মান্নানের ছেলে নাসিম (২৯) (বর্তমানে কাঁচপুর এলাকার নজরুল খন্দকারের বাড়ির ভাড়াটিয়া) এবং সোনারগাঁর কাঁচপুর পাঠাত্তা এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মোঃ আবু মিয়া (৩৬)।


​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ারের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়। থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুরের পাঠাত্তা গ্রামের জনৈক কাসেম সাহেবের তিন তলা বাড়ির তৃতীয় তলার একটি রুমে অভিযান চালায়। এ সময় হাতেনাতে ৪০ পুড়িয়া হেরোইনসহ নাসিম ও আবু মিয়াকে গ্রেফতার করা হয়।


​সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে ধৃত আসামিদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages