সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ৪টি অবৈধ চুন কারখানা উচ্ছেদ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সোনারগাঁয়ে তিতাসের অভিযানে ৪টি অবৈধ চুন কারখানা উচ্ছেদ


 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): অবৈধ গ্যাস ব্যবহার ও অপচয় রোধে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি চুন কারখানার ৮টি অবৈধ ভাট্টি উচ্ছেদ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

​সোমবার (২২ জুন) উপজেলার বকুলতলা, পিরোজপুর, গোলাবাড়ি ও সোনাখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।


তিতাস কর্তৃপক্ষ জানায়,  এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে ৪টি চুন কারখানার ৮টি ভাট্টি ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ৪টি এয়ার মিক্সিং বার্নার, ২০ ফুট এমএস পাইপ এবং আনুমানিক ১,৫৫০ ফুট হোজ পাইপ জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। ​অভিযানে প্রতি ঘণ্টায় ১৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে প্রতিদিন সরকারের আনুমানিক ৩ লাখ ২৬ হাজার টাকার গ্যাস সাশ্রয় হবে।


তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের মেঘনা জোনের ম্যানেজার সুরজিত সাহা বলেন, একটি চক্র সরকারের মূল্যবান প্রাকৃতিক গ্যাস অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে চুরি করে এসব চুন কারখানা পরিচালনা করে আসছিল। জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা আজ ৪টি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং ভেকু দিয়ে সেগুলো গুঁড়িয়ে দিয়েছি।


​তিনি আরও বলেন, অভিযান চলাকালে কারখানার মালিকদের ঘটনাস্থলে না পাওয়ায় কোনো জরিমানা বা মামলা করা সম্ভব হয়নি। তবে অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে তিতাস গ্যাসের কারিগরি টিমের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages