"এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও" এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

"এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও" এর উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরন


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে আলোকিত মানুষ হিসেবে তাদের গড়ে তুলতে হবে। একজন শিক্ষক যখন আদর্শ হন, তখনই একটি জাতি আলোকিত হয়। এমন অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের।


প্রতিভার স্বীকৃতি ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রত্যয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে "এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও" এর বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।




অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক জুবায়ের বলেন, একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই শিক্ষকদের নিজেদের সুনাগরিক হতে হবে। তাদের আচরণ, ব্যক্তিত্ব, মূল্যবোধ ও দায়িত্ববোধ এমন হতে হবে, যেন শিক্ষার্থীরা তাদের অনুসরণ করতে অনুপ্রাণিত হয়। শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল নয়, বরং একজন আদর্শ মানুষ তৈরি করা।


তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায় থেকেই মেধাবী শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন ও পরিচর্যা করতে পারলে দেশ ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব পাবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।



সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক মিজানুর রহমান খান, কোষাধ্যক্ষ মো: হানিফ, সদস্য সচিব মো: রিয়াজুল করিম এবং উপজেলা বিএনপি নেতা মাসুম রানা,সদস্য রুবেল মিয়া প্রমুখ। 


অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা তালিকার ভিত্তিতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক বৃত্তির অর্থ তুলে দেন অতিথিরা। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।


এসময় বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা সংসদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের মেধা যাচাইমূলক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages