সোনারগাঁয়ে ৪ কেজি গাজাসহ আটক -১ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সোনারগাঁয়ে ৪ কেজি গাজাসহ আটক -১



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 


বৃহস্পতিবার ১৪ মে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।


গ্রেফতারকৃত পটুয়াখালী জেলার বাউফল থানার কালিশরী ইউনিয়নের কবিরকাঠি গ্রামের নাছির মোল্লা ও নাছিমা বেগমের ছেলে সজিব হোসাইন (২৭)। 


​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এএসআই (নি:) মো: কামরুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে বিশেষ তল্লাশি চালান। এসময় কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি সাকিনস্থ অনন্ত গার্মেন্টস-এর সামনে সজিবের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামায়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ কেজি গাজা উদ্ধার করা হয়।


​সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সারোয়ার জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages