সোনারগাঁয়ে পুকুরে ডু/বে শিশুর মৃ/ত্যু - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে পুকুরে ডু/বে শিশুর মৃ/ত্যু


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ​নিহত সাফওয়ান ওই এলাকার ছকির হোসেনের ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির আঙিনায় খেলা করছিল শিশু সাফওয়ান। ওই সময় তার বাবা-মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। স্বজনদের অগোচরে খেলতে খেলতে সে বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।


​বিকেল সাড়ে ৫টার দিকে পুকুরের পানিতে সাফওয়ানকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages