সোনারগাঁয়ে চাঁদার দাবিতে যুবলীগ নেতা সুদি কবিরের তাণ্ডব, থানায় অভিযোগ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে চাঁদার দাবিতে যুবলীগ নেতা সুদি কবিরের তাণ্ডব, থানায় অভিযোগ


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে চাঁদার দাবিকে কেন্দ্র করে এক সন্দেশ ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা কবির মৃধার বিরুদ্ধে। তিনি এলাকায় ‘সুদি কবির’ নামে পরিচিত।


ভুক্তভোগী ব্যবসায়ী এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, কবির মৃধা তার সহযোগীদের নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কবির মৃধা একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকলেও বর্তমানে ভিন্ন রাজনৈতিক ধারার সঙ্গে সম্পৃক্ত বলে এলাকায় আলোচনা রয়েছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ করে আসছেন এলাকাবাসী।


সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেন, কবির মৃধা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, জমি দখল এবং সুদের ব্যবসা পরিচালনা করে আসছেন। তারা দাবি করেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষদের লক্ষ্য করে উচ্চ সুদে টাকা দিয়ে পরবর্তীতে তা আদায়ের সময় বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হতো।


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অতীতে ক্ষমতাসীন সময়কে কাজে লাগিয়ে তিনি অনেক নিরীহ মানুষকে সুদের ফাঁদে ফেলে জিম্মি করে তাদের সম্পত্তি আত্মসাৎ করেছেন। এমনকি টাকা পরিশোধে ব্যর্থ হলে নারীদের প্রতি কু-প্রস্তাব ও অনৈতিক আচরণের চেষ্টার মতো গুরুতর অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এলাকাবাসীর দাবি, কবির মৃধা তার প্রভাব ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় কিছু প্রভাবশালী মহলকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতেন। তারা আরও জানান, এক সিএনজি চালকের ছেলের বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ তুলে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে।


এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বর্তমানে বারদী ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages