সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমাদের আজকের সচেতনতাই পারে আগামীর বাংলাদেশকে স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্ত রাখতে। একটি সমৃদ্ধ জাতি গঠনের পূর্বশর্ত হলো সুস্থ ও সবল ভবিষ্যৎ প্রজন্ম। আর এই লক্ষ্য অর্জনে জাতীয় টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। একটি রোগমুক্ত সমাজ গড়তে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয় বরং স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার মেঘনা শিল্প নগরী এলাকায় প্রতাপেরচর কমিনিউটিকে উৎসবমুখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হাম-রুবেলা সহ প্রতিটি টিকাদান কর্মসূচি আমাদের সন্তানদের মারাত্মক রোগ থেকে সুরক্ষা দেয়। তাই কোনো শিশুকে যেন এই কর্মসূচির বাইরে রাখা না হয়, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।
সোনারগাঁ উপজেলায় ২০ দিনে সর্বমোট ৫৫ হাজার শিশুকে হাম ও রুবেলা টিকা দেয়া হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিন্নাত ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব,স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন