সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী।
সোমববার (২০ এপ্রিল) মেঘনাঘাট জোনাল অফিসের আওতাধীন এ অভিযান পরিচালিত হয়। এতে ৪টি অবৈধ বাণিজ্যিক কারখানার সংযোগ বিচ্ছিন্নসহ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজর নেতৃত্বে আষাঢ়িয়ার চর, মৃধাকান্দি ও পিরোজপুর এলাকায় ২টি চুনা কারখানার ৫টি ভাট্টি এবং ২টি ঢালাই কারখানার ২টি ভাট্টি ধংস করা হয়। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা কারখানাগুলো এক্সক্যাভেটর (ভেকু) মেশিন দিয়ে কারখানার ভাট্টি ও স্থাপনাগুলো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের তথ্যমতে, এই উচ্ছেদের ফলে প্রতি ঘণ্টায় ১৩,২০০ ঘনফুট গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধ হয়েছে। এর মাধ্যমে সরকারের দৈনিক প্রায় ২ লক্ষ ৬৯ হাজার টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হবে। অভিযান চলাকালে অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১৫০ ফুট হোজ পাইপ জব্দ করে ধ্বংস করা হয়।
তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, যারা এই কারখানাগুলোকে জমি ভাড়া দিয়েছেন বা জেনেশুনে অবৈধ গ্যাস ব্যবহারে সহায়তা করেছেন, আইনের চোখে আপনারাও সমান অপরাধী। ভবন বা জমির মালিকদের বিরুদ্ধেও আমরা সমন জারির ব্যবস্থা করছি। অবৈধ ব্যবসার জন্য ঘর ভাড়া দিলে সেই ঘরের মালিককেও আমরা কাঠগড়ায় দাঁড় করাব। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন