সোনারগাঁয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ৪৪০ কেভি লাইনের তার চুরি, থানায় অভিযোগ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ৪৪০ কেভি লাইনের তার চুরি, থানায় অভিযোগ

 



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ৪৪০ কেভি বৈদ্যুতিক লাইনের তার কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গত ২৫শে মার্চ দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার প্রতাপের চর এলাকায় অবস্থিত ‘আরব এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবুল হোসেন সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে আরব এন্টারপ্রাইজের বৈদ্যুতিক লাইনের একটি বড় অংশ কেটে নিয়ে যায়। প্রতিষ্ঠানের মালিক আবুল হোসেন জানান, দুর্বৃত্তদের মূল লক্ষ্য ছিল প্রতিষ্ঠানের মূল্যবান ট্রান্সফর্মারটি চুরি করা। তবে দীর্ঘ প্রচেষ্টার পর ট্রান্সফর্মারটি খুলতে ব্যর্থ হয়ে তারা মিটার থেকে মেইন লাইনের সংযোগকারী তারগুলো কেটে নিয়ে চম্পট দেয়। এতে ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চুরির এই ঘটনার নেপথ্যে কাজ করছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। আরব এন্টারপ্রাইজ সংলগ্ন 'দুখু মিয়া ওয়ার্কশপ'-এর পেছনে অবস্থিত কিছু পরিত্যক্ত দালান ঘর এখন অপরাধীদের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই পরিত্যক্ত ভবনগুলোকে ব্যবহার করে এলাকায় ছোট-খাটো চুরি থেকে শুরু করে মাদক কেনাবেচাসহ বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

ভুক্তভোগী ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো সুষ্ঠু সমাধান না পাওয়ায় আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এরা শুধু আমার ব্যবসার ক্ষতি করেনি, বরং এই পরিত্যক্ত ভবনগুলোকে কেন্দ্র করে এলাকায় অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও এলাকাকে মাদকমুক্ত করার দাবি জানাই।


​সোনারগাঁ থানা পুলিশ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages