সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের এক বিশেষ অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মোঃ আবদুল বাছির (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 


শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।


​গ্রেপ্তারকৃত আবদুল বাছির কুমিল্লা জেলার মুরাদনগর থানার বকুলনগর গ্রামের মৃত জহুর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক পরিবহন এবং বিক্রির সাথে জড়িত।


পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান রাজধানী ঢাকার দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিববুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে এসআই শিকদার হারুন অর রশিদসহ সংগীয় ফোর্স মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকাগামী মহাসড়কে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন হিসেবে আবদুল বাছিরকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিববুল্লাহ বলেন:

​মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages