সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।



​সকাল ৬টা ৩০ মিনিটে সোনারগাঁ উপজেলা চত্বরে অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিবসের তাৎপর্য তুলে ধরে।



দিবসের দ্বিতীয় পর্বে সোনারগাঁ স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়। এরপর আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা পুরো স্টেডিয়াম এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।


​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও বীরত্বগাথার স্মারক। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম।


সকাল থেকেই প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান,

সোনারগাঁ থানার (ওসি) মুহিববুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী আলমগীর চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার কাজল তন্ত্রপাল, বিএনপি নেতা হারুন-অর-রশীদ মিঠু, যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেল ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হযরত আলী রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


সমগ্র আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা স্বাধীনতার চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages