সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে ১০ হাজার টাকা জরিমানা - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে ১০ হাজার টাকা জরিমানা




সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজারে ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত -এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে পরিমাপে কারচুপি ও নথিপত্রে অসংগতি পাওয়ায় একটি ফিলিং স্টেশনকে আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সঠিক মান ও পরিমাণ নিশ্চিত করতে নয়াপুর বাজার এলাকার মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনকে এ আকস্মিক পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালত। 


অভিযানে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুহিববুল্লাহসহ - পুলিশের একটি চৌকস দল উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

​পরিদর্শনকালে পাম্পের মিটার ও মজুদ নথিতে উল্লেখযোগ্য অসংগতি ধরা পড়ায় মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।


আসিফ আল জিনাত বলেন - ​ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে আপস করা হবে না। ভোক্তার আস্থা অটুট রাখা এবং বাজারে স্বচ্ছ বাণিজ্য নিশ্চিত করতে আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। অনিয়ম পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages