সোনারগাঁয়ে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১১ মার্চ, ২০২৬

সোনারগাঁয়ে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত




সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।


 বুধবার (১১ মার্চ) আল ইনসাফ তওফিজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে সোনারগাঁ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।


প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার প্রায় ৮০টি মাদ্রাসার ৩৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। হামদ- নাতে দুটি বিভাগে ২০জন ও কোরআন তেলাওয়াতে ২০ জন মোট ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলের ১৫ জন বিচারক মন্ডলী প্রতিযোগিতায় বিচারকার্য সম্পন্ন করেন।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামি আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মোঃ ইকবাল মজুমদার তৌহিদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের সভাপতি মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের সোনারগাঁ প্রতিনিধি রবিউল হুসাইন ও কালবেলা প্রতিনিধি রুবেল মিয়া।


প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ইকবাল মজুমদার তৌহিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া করতে বলেন। সেই সাথে ভবিষ্যতে আলেম-ওলামাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তোফায়েল আহমেদ গাজী। এছাড়া অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামাল হোসেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages