সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেছেন, সোনারগাঁকে ডাকাত, ছিনতাইকারী ও মাদকমুক্ত করতে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ইতোমধ্যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তার কঠোর নির্দেশনায় পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার সুফল সোনারগাঁবাসী ভোগ করতে শুরু করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহর সভাপতিত্বে এবং পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের সাম্প্রতিক ভূমিকা।
সভাপতির বক্তব্যে ওসি মোঃ মহিবুল্লাহ বলেন, সোনারগাঁ থানা পুলিশ মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য প্রদান ও সহযোগিতা অত্যন্ত জরুরি। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা অনেক সহজ হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপুসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এছাড়া পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, কালবেলার রুবেল মিয়া, খবরের কাগজের ইমরান হোসেন, রূপালী বাংলাদেশের ডালিম হোসাইন, বাংলাদেশের খবরের সজিব হোসেন, আজকের দর্পনের হুমায়ুন কবির, নাগরিক সংবাদের রাসেল হোসাইন,
ভোরের পাতার মশিউর রহমান, দৈনিক জনকণ্ঠ শাহজালাল,
মোক্তার হোসেন, তরিকুল ইসলাম, তোরভ হোসেন, মীমরাজ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় ওলামায়ে কেরাম।
বক্তারা সোনারগাঁকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন