মাদক ও চাঁদাবাজিতে জিরো টলারেন্স, যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে - এমপি মান্নান - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মাদক ও চাঁদাবাজিতে জিরো টলারেন্স, যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে - এমপি মান্নান

  


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হচ্ছে যুবসমাজ। সমাজ থেকে মাদক ও চাঁদাবাজি নির্মূলে চলমান 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অপরাধের বিরুদ্ধে দাঁড়ালে সমাজ থেকে অন্যায় দূর করা সম্ভব।


​মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বারদী খেলার মাঠে উপজেলা যুবদল আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এমপি মান্নান তাঁর বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই মরণব্যাধি রুখতে যুবদলসহ সচেতন যুবসমাজকে সোচ্চার হতে হবে। যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না। যেখানেই অপরাধী দেখা যাবে, সেখানেই তাদের প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।


অপরাধ দমনে প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, মাদক ও অপরাধ দমনে প্রশাসনকে আরও কঠোর ও আপসহীন হতে হবে। কোনো ধরনের তদবির বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা সব ধরনের সহযোগিতা করবো।


ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,

সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন,প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব,সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া, যুগ্ম আহবায়ক নুরে ইয়াসমিন নোবেল,যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, আব্দুল আলিম, হারুন অর রশিদ মিঠু,সোনারগাঁ উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক করিম রহমান,রাকিব হাসান, সোনারগাঁ উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক করিম রহমান, সোহেল রানা, জহিরুল ইসলাম জনি,আলমগীর মেম্বারসহ উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages