মোগরাপাড়ায় হাজী আশরাফের ব্যানার ছিঁড়ে ফেলার তীব্র নিন্দা - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১১ মার্চ, ২০২৬

মোগরাপাড়ায় হাজী আশরাফের ব্যানার ছিঁড়ে ফেলার তীব্র নিন্দা



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :  নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক হাজী আশরাফ উদ্দিনের ঈদের শুভেচ্ছা সম্বলিত ব্যানার ও ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী প্রার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোগরাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হাজী আশরাফ উদ্দিনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছিল। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা পরিকল্পিতভাবে এসব ব্যানার ছিঁড়ে রাস্তার পাশে ফেলে দেয়। ১০ মার্চ বুধবার (১০ মার্চ) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।


এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করা সবার অধিকার। আমার জনপ্রিয়তা ও প্রচারণায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল রাতের আঁধারে কাপুরুষের মতো আমার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলছে। এই ধরনের নিচ মানসিকতা মোগরাপাড়ার রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা মাত্র। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।


স্থানীয় ভোটাররা জানান, পবিত্র ঈদের শুভেচ্ছা বার্তায় বাধা দেওয়া বা ব্যানার ছিঁড়ে ফেলা মোটেও কাম্য নয়। নির্বাচনের আগে এমন ঘটনা সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে পারে। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার দাবি জানান।

এ ছাড়াও তিনি বলেন, তিনি শান্তি ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। তবে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে তিনি বিষয়টি স্থানীয় মুরুব্বি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages