সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং জননিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন