সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সোনারগাঁয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


 

​

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএসটিআই (BSTI) অনুমোদিত ও সায়েন্স ল্যাব পরীক্ষিত খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।


​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সোনারগাঁয়ের পানাম ফুড পার্ক রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


​ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউ জিবাই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত।


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আব্দুল বারিক, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জুয়েল রানা, তালতলা তদন্ত কেন্দ্রের (ফাঁড়ি) ইনচার্জ জসিম উদ্দিন, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) হুমায়ুন কবির এবং সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক ইমরান হোসেন।


​নারায়ণগঞ্জ জেলা ডিপো ‘টি এম এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মাকসুদুল আলমের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


​আলোচনা সভায় অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির বিগত তিন বছরের সাফল্যের প্রশংসা করে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে বিএসটিআই অনুমোদিত ও সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়ার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার আহ্বান জানান বক্তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages