সোনারগাঁয়ে সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ১৮ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সোনারগাঁয়ে সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার ১৮


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


বুধবার (১২ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় ২ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, মাদকসেবী ১২ জন এবং নিয়মিত মামলায় ২ জনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ১২ মাদকসেবীর মধ্যে রয়েছেন-সুকুরদী এলাকার রমজান (৩৮), গোহাট্টা এলাকার মারুফ হাসান (২২), আষাড়িয়ারচর এলাকার আবু হানিফ (২৪), ইসলামপুর এলাকার রাব্বি (২১), নেত্রকোনার পূর্বধলা এলাকার শিমুল (২১), গোহাট্টা এলাকার রুবেল (৩৮), নুনেরটেকের রিফাত (১৯), হাবিবপুরের মেহেদী হাসান (২২), টানপাড়া এলাকার শাহিন ভূইয়া (২৫), প্রভাকরদী মীরেরবাগ এলাকার আমজাদ (৩৫), সনমান্দি পশ্চিমপাড়া এলাকার ইমন মিয়া (১৯) এবং অর্জুনদী (আমিনপুর) এলাকার ইমন (২৭)।


পুলিশের তথ্য অনুযায়ী, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার সাগর (২৮) ও পাকুন্ডা এলাকার শাহরিয়ার ইমন ভূইয়া (৪৩)। পুলিশের দাবি, সাগর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং শাহরিয়ার ইমন ভূইয়া একই সংগঠনের জামপুর ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী ছিলেন।


বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার মোঃ আসাদ সরকার (৪৯) এবং মোগড়াপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকার মোঃ মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)। পুলিশের দাবি, আসাদ সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পিরোজপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং মাহাবুব উল্লাহ ওরফে রাজিব আওয়ামী যুবলীগের মোগড়াপাড়া ইউনিয়নের সহসভাপতি ছিলেন। 


এ ছাড়া নিয়মিত মামলায় দরগাহবাড়ি এলাকার হামিদ মিয়া (৩৮) ও কোবাগা এলাকার শান্ত মিয়া (২২)কে গ্রেপ্তার করা হয়েছে।


সোনারগাঁ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল  বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages