সিদ্ধিরগঞ্জের ৭টি পূজামণ্ডপে অনুদান দিলেন এমপি মান্নান - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিদ্ধিরগঞ্জের ৭টি পূজামণ্ডপে অনুদান দিলেন এমপি মান্নান


 


​

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ​আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দময়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানার ৭টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।


​বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকায় অবস্থিত এমপির নিজস্ব বাসভবনে আয়োজিত এক সভার মাধ্যমে সংশ্লিষ্ট পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।


​ আজহারুল ইসলাম মান্নান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।  সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে পূর্ণ নিরাপত্তা, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সকল ধর্মের মানুষের সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধই আমাদের মূল শক্তি। উৎসব উদযাপনে যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।



​অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ সংসদ সদস্যের এই সম্প্রীতিমূলক ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রেখে এবারও শারদীয় দুর্গোৎসব আনন্দ ও শান্তির মধ্য দিয়ে উদযাপিত হবে।


​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার, সাধারণ সম্পাদক, শিমন সরকার, সহ-সভাপতি তিলোত্তমা সরকার, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির ঘোষ ওমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, ​সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রিপন শীল।


​এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুলাল দাস, মাধব দাস, শান্তি রঞ্জন, বকুল বিশ্বাস, পবিত্র বর্মন, স্বদেশ চক্রবর্তী, দিলীপ পোদ্দার, নির্মলসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages