সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় চলমান উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারডুবির ঘটনায় একজন নারী নিহত এবং একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও থানা পুলিশ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিন্নাত সোনারগাঁ থানা অফিসার্স ইনচার্জ আব্দুল বারিক মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং নিখোঁজদের দ্রুত সন্ধান ও নিরাপদ উদ্ধারের প্রত্যাশা করছি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন