সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযাননে ফেন্সিডিলসহ গ্রেফতার ১৬ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযাননে ফেন্সিডিলসহ গ্রেফতার ১৬


 

​সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের পরিচালনায় এক বিশেষ অভিযানে ফেন্সিডিল, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


 বুধবার (১৬ সেপ্টেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।


​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।


​অভিযানে ২৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ আমিন (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী মামলার সম্ভুপুরা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ জনি (৩৫), ডাকাতির প্রস্তুতি মামলার মোঃ বাপ্পী (২১), দস্যুতা মামলার আসামি মোঃ দেলোয়ার হোসেন (৩০) এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত মোঃ মনিরুল ইসলাম ওরফে মুন্নাকে (৩০) গ্রেফতার করা হয়েছে।


​ মাদক সেবনের অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদকসেবীরা হলেন মোঃ আমিরুল (২৪), মির্জা ফকরুল (১৮), রোমান মিয়া (৩০), মোঃ ইলিয়াছ (২৫), মোঃ নাছির (৩৮), রাশেদুল ইসলাম (২০), হাসান খন্দকার (১৯), ইয়াছিন মিয়া (২৪), আরাফাত (২০), জোবায়ের (২০) ও মাসুম (৩৮)।


​সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোনারগাঁ থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages