সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


 

​

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীত ও বিতর্কিত তথ্য ছড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজে এসব ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতাউর রহমান বলেন, আজ কিছু গণমাধ্যমে আমাকে জড়িয়ে একটি উদ্দেশ্যপ্রণীত সংবাদ প্রকাশিত হতে দেখেছি, যেখানে দাবি করা হয়েছে আমি টাকার বিনিময়ে ভুয়া প্রত্যয়নপত্র প্রদান করেছি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণীত।


​তিনি বলেন, গত ৫ আগস্টের পর নোয়াগাঁও ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র ও অপপ্রচারে মেতে উঠেছে।


​বিতর্কিত প্রত্যয়নপত্রের বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি জানান, পরমেশ্বরদী গ্রামের মৃত তোতা মিয়ার নামে প্রত্যয়নপত্র দেওয়ার ক্ষেত্রে সাবেক চেয়ারম্যানের পূর্ববর্তী প্রত্যয়ন, ১৯৭৭ সালের একটি পুরাতন দলিল, স্থানীয় ইউপি সদস্যের তদন্ত প্রতিবেদন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ও স্বাক্ষরের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছিল। আগেকার দিনে অনেকের ডাকনাম ও অফিসিয়াল নামের তফাৎ থাকত; সেই সূত্রেই স্থানীয় তথ্য যাচাই-বাছাই করে ফজলুল করিম সরকার ওরফে তোতা মিয়াকে প্রত্যয়ন দেওয়া হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের কার্যালয়ে কাগজপত্র দাখিল করা হয়।


​তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে তোতা মিয়া ওরফে ফজলুল করিম সরকারের ছেলে মনির ভিত্তিহীন এই অভিযোগটি এনেছেন। এ ধরনের মিথ্যা মনগড়া সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি তিনি ইউনিয়নবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages