সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের পরিচালনায় এক বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ কেজি গাঁজা এবং ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক -এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে উদ্ধারকৃত মাদকসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন, চেঙ্গাকান্দির আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্যপাড়ার আঃ কাদির (৪১), ভাটিবন্দরের মোছাঃ আছিয়া (৫৫) এবং শাহপুরের কাউসার (৪০)।
একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার ইসলামপুরের মোঃ মোফাজ্জল মিয়া, পিরোজপুরের মোঃ নুর হোসেন, গাংকুলের মোঃ রুহুল আমিন, মীরেরবাগের মোঃ সুলতান মিয়া, টানপাড়ার সাব্বির হোসেন, সিংলাবের আলামিন ও একই এলাকার মোহাম্মদ আলী।
এছাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৮ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। তারা হলেন, তানভির হোসেন (২৪), ফাহিম (১৯), মোঃ সাকিব খান (২৪), মোঃ মমিন মিয়া (৩২), মোঃ আরিফুল ইসলাম (১৯), কামাল হোসেন (৪২), মোঃ সবুজ (৩১), মোঃ রিপন (২৬), মোঃ সাগর (৩২), মোঃ নুর মোহাম্মদ (৪৬), মোঃ আউয়াল (৪০), মোঃ রকি হোসেন (৩১), শ্রী মহাদেব চন্দ্র দাস (২৯), মোঃ অহিদ (২৯), মোঃ কাউসার (২৩), মোঃ কামাল (২৫), মোঃ সাগর (২৫) এবং মোঃ আব্দুল লতিফ (৪৫)।
অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকা থেকে মোঃ আরাফাত (১৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক সরবরাহকারী ও সেবনকারীসহ এলাকার যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন