সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ থানা থানা বিএনপির সদস্য রিপন বেপারী।
শুভেচ্ছা বার্তায় রিপন বেপারী বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ত্যাগের এই মহিমান্বিত উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদুল আযহার এই পবিত্র আবহে আমাদের মন থেকে হিংসা-বিদ্বেষ, অহংকার পরিহার করে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তির বন্ধনে আবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, কোরবানির মূল শিক্ষাই হলো ত্যাগের মানসিকতা। সমাজের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই এই উৎসবের মূল চেতনা। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন