সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে ৬০০ ডোজ জলাতঙ্ক (র্যাবিস) ভ্যাকসিন উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে "মানুষ মানুষের জন্য" এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানিকভাবে তিনি এই ভ্যাকসিন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এমপি মান্নান বলেন, জলাতঙ্ক একটি অত্যন্ত প্রাণঘাতী রোগ। সঠিক সময়ে ভ্যাকসিন নিশ্চিত করা না গেলে রোগীর জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ে। বিশেষ করে দরিদ্র মানুষের পক্ষে বাইরে থেকে চড়া মূল্যে এই ভ্যাকসিন কেনা সম্ভব হয় না। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং তাদের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেনউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান বলেন, জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা ও দ্রুত চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমপি মহোদয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীরা উপকৃত হবেন এবং ভ্যাকসিন সংকট অনেকাংশে কমবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন