সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুড়িয়া হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ মে) রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলি থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর জেলা গাইবান্ধার নুর আলম মিয়ার ছেলে লিমন (৩৫), বর্তমানে কাঁচপুর সোনাপুর এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং কেরানীগঞ্জ জুড়াইনের লিটন এর ছেলে মো: সিয়াম (২৫), বর্তমানে কাঁচপুর সোনাপুর (মেম্বারগলি) এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার- এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
সাব-ইন্সপেক্টর (নিঃ) আরিফুজ্জামান -এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল রাত ০৯:২৫ ঘটিকার সময় সোনাপুরস্থ পিএনবি ডেন্টাল কেয়ারের সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। সেখান থেকেই সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে মাদকসহ গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। সোনারগাঁকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন