সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ও গাজাসহ গ্রেফতার- ৩ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ও গাজাসহ গ্রেফতার- ৩


 


নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 


গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ও শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার কাঁচপুর ও মেঘনা ঘাট টোলপ্লাজা এলাকায় এসব অভিযান চালানো হয়।


​পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকাগামী মহাসড়কে তল্লাশি চৌকি বসান। এসময় সন্দেহভাজন মোঃ ইদ্রিস (৪৫) নামের এক ব্যক্তিকে তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 


গ্রেফতারকৃত হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ইদ্রিস। 


​অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ রিফাদ উদ্দিন ও এএসআই সম্রাট সরদার সঙ্গীয় ফোর্সসহ কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সোনাপুর থেকে চেঙ্গাইনগামী রাস্তার জনৈক ফারুকের দোকানের সামনে থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।


​গ্রেফতারকৃতরা হলো সোনাপুর এলাকার নজুর বাড়ির ভাড়াটিয়া জাফর আলির ছেলে মোঃ সোহেল (৩৮) এবং একই বাড়ির ভাড়াটিয়া ও সনমান্দি ইউনিয়নের ফতেপুর দড়িকান্দি গ্রামের আঃ মতিনের ছেলে রাকিব হোসেন (২৬)।


​সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মহিববুল্লাহ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সোনারগাঁ গড়তে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages