সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে হোটেল মালিককে জরিমানা, পুনরায় সংযোগের চেষ্টা - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে হোটেল মালিককে জরিমানা, পুনরায় সংযোগের চেষ্টা


 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় একটি হোটেল কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে অভিযানের পর পুনরায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (৫ মার্চ) উপজেলার পিরোজপুর এলাকায় অবস্থিত হিরাঝিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রেস্টুরেন্টটিতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে হোটেল মালিক আল আমিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিফ আল তাওহিদ জানান, অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার নিয়মিত রাজস্ব হারাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র অভিযোগ করেছেন, জরিমানার পরও হোটেল কর্তৃপক্ষ পুনরায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়া স্থানীয়দের পক্ষ থেকে হোটেল মালিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হলেও এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এলাকাবাসী এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages