সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৫০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মনির হোসেনের ছেলে শাকিব হোসেন (২৬), মো. আমির হোসেনের ছেলে ফাহিম (২২) ও মৃত শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ ইসলাম (২২)। তারা সবাই উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশনায় এসআই সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের দল নানাখী কামালেরটেক এলাকায় অভিযান চলাকালীন আমান উল্লাহ স্টোরের সামনে পাকা রাস্তায় অবস্থানরত ওই তিন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ১৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। সোনারগাঁকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন