সোনারগাঁয়ে অবৈধ ৩টি চুনা ও ১টি ঢালাই কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সোনারগাঁয়ে অবৈধ ৩টি চুনা ও ১টি ঢালাই কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে উৎপাদন চালানোর দায়ে চারটি কারখানায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। 


সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে তিনটি চুন কারখানা ও একটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।


অভিযান চলাকালে একটি ঢালাই কারখানার মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাহবিলের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারের হাতেনাতে প্রমাণ মেলায় এস্কেভেটর দিয়ে কারখানাগুলোর অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কারিগরি দল স্থায়ীভাবে এই সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়।


অভিযান চলাকালে গ্যাস চুরির অপরাধে একটি ঢালাই কারখানার মালিককে নগদ ৫০ হাজার টাকা  অর্থদণ্ড প্রদান করা হয়। তবে অভিযানের খবর পেয়ে তিনটি চুন কারখানার মালিকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো জেল বা জরিমানার ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যারা এই কারখানাগুলোকে জমি ভাড়া দিয়েছেন বা জেনেশুনে অবৈধ গ্যাস ব্যবহারে সহায়তা করেছেন, আইনের চোখে আপনারাও সমান অপরাধী। ভবন বা জমির মালিকদের বিরুদ্ধেও আমরা সমন জারির ব্যবস্থা করছি। অবৈধ ব্যবসার জন্য ঘর ভাড়া দিলে সেই ঘরের মালিককেও আমরা কাঠগড়ায় দাঁড় করাব। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


অভিযান চলাকালে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং তিতাসের ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages