ভাষাতত্ত্বে পিএইচডি, আরব বিশ্বে বাংলার মুখ উজ্জ্বল করলেন সোনারগাঁয়ের মুশাহিদ দেওয়ান - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৯ মার্চ, ২০২৬

ভাষাতত্ত্বে পিএইচডি, আরব বিশ্বে বাংলার মুখ উজ্জ্বল করলেন সোনারগাঁয়ের মুশাহিদ দেওয়ান


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সৌদি আরবের খ্যাতনামা আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব (Linguistics) বিভাগে পিএইচডি প্রোগ্রামে গবেষণার সুযোগ পেয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কৃতি সন্তান মুহম্মদ মুশাহিদ দেওয়ান। 


​গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা অনুষদ এমফিল ও পিএইচডি প্রোগ্রামের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এর আগে গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এই গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেন।


​মুশাহিদ দেওয়ান সোনারগাঁয়ের ঐতিহাসিক বারদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মরহুম হাফেজ মুবারক দেওয়ানের কনিষ্ঠ পুত্র। তার শিক্ষার হাতেখড়ি স্থানীয় বারদী নেসারিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসায়।


মেধার স্বাক্ষর রেখে ২০১৬ সালে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ স্কলারশিপ নিয়ে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি পর্যায়ক্রমে স্নাতক (অনার্স), স্নাতকোত্তর (মাস্টার্স) ও এমফিল ডিগ্রি সম্পন্ন করেন। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

​পবিত্র মদিনা মুনাওয়ারার মাটিতে এই অনন্য অর্জনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন মুশাহিদ দেওয়ান।

ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় অবদান রাখার পাশাপাশি নিজ দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে তিনি দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages