সোনারগাঁয়ে তরমুজ ব্যবসায়ীসহ চার প্রতিষ্ঠানকে অর্থদণ্ড - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৮ মার্চ, ২০২৬

সোনারগাঁয়ে তরমুজ ব্যবসায়ীসহ চার প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


​অভিযানটি পরিচালনা করেন সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান।

​অভিযান চলাকালে বাজারে অতিরিক্ত মূল্য বা অনিয়মের দায়ে মো. মুছা নামের এক তরমুজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে 'বৈশাখী রেস্টুরেন্ট'কে ৫ হাজার টাকা । দুটি মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা। মোট চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।


​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালে রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই নিয়মিত তদারকি চালানো হচ্ছে। তিনি বলেন: রমজানে প্রতিদিন আমাদের বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে, পণ্যের মূল্য বৃদ্ধি করে কিংবা অবৈধভাবে মালামাল মজুদ করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages