রমজানে বাজার নিয়ন্ত্রণে কাঁচপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: ২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৮ মার্চ, ২০২৬

রমজানে বাজার নিয়ন্ত্রণে কাঁচপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: ২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়েছে।


রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র কাঁচপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালিত হয়।


​কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম-এর নেতৃত্বে দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই বাজার মনিটরিং কার্যক্রম চলে।


​অভিযান চলাকালে বাজারের বিভিন্ন নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ যাচাই করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকানে পণ্যের সঠিক বিক্রয় তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ২ হাজার টাকা  অর্থদণ্ড প্রদান করা হয়।


​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিতে না পারে, তা নিশ্চিত করতেই এই ঝটিকা অভিযান।


অভিযান শেষে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান উপলক্ষে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে এবং প্রতিদিনই বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে। অন্যান্য এলাকার তুলনায় সোনারগাঁয়ে বাজার পরিস্থিতি বর্তমানে বেশ ভালো রয়েছে। তবে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে অবৈধ মজুত বা মূল্য বৃদ্ধি করতে না পারে, সেজন্য আমাদের এই অবস্থান কঠোর থাকবে।


অভিযানে সহকারী কমিশনার ভূমির পেশকার বায়োজিদ, সোনারগাঁ থানা পুলিশের এসআই পারভেজসহ সঙ্গীও ফোর্স উপস্থিত ছিলেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages