সোনারগাঁয়ের মোগরাপাড়ায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সোনারগাঁয়ের মোগরাপাড়ায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন




সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং ঢাকা-চট্টগাম মহাসড়কের দীর্ঘদিনের যানজট নিরসনে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং হাইওয়ে পুলিশের যৌথ এই অভিযানে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দিনব্যাপী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত -এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান শুরু করেন। 


অভিযানে বুলডোজার দিয়ে মহাসড়কের জায়গা দখল করে নির্মিত কাঁচাবাজার, ফলের দোকান, বিভিন্ন কনফেকশনারি, এমনকি পাকা ও আধা-পাকা স্থাপনাও উচ্ছেদ করা হয়।


​স্থানীয় পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটত এবং মহাসড়ক সংকুচিত হয়ে পড়ত। অবৈধ স্থাপনা উচ্ছেদের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতেও যেন মহাসড়কের পাশে নতুন করে কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেদিকে প্রশাসনের নজরদারি থাকা প্রয়োজন।


​উচ্ছেদ অভিযান চলাকালীন ইউএনও আসিফ আল জিনাত জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী চক্র সওজ-এর জায়গা দখল করে পজিশন তৈরি করেছিল। তারা এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চড়া দামে ভাড়া আদায় করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। সাধারণ মানুষের দুর্ভোগের বিনিময়ে এই চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।


অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ, সোনারগাঁ থানা পুলিশসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages