এক যুগ পেরিয়ে ‘নারায়ণগঞ্জ রাইডারস’ ইফতার ও স্মৃতির মেলবন্ধনে ১২ বছর পূর্তি উদযাপন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৪ মার্চ, ২০২৬

এক যুগ পেরিয়ে ‘নারায়ণগঞ্জ রাইডারস’ ইফতার ও স্মৃতির মেলবন্ধনে ১২ বছর পূর্তি উদযাপন


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ রাইডারস (NRZ) এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।


মঙ্গলবার (৪ মার্চ) মেঘনার মিয়ামি রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন পরিবেশে সংগঠনের এক যুগ পূর্তি ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। বর্ণাঢ্য এই আয়োজনে ছিল কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।


আলোচনা সভায় বক্তারা সংগঠনের দীর্ঘ ১২ বছরের পথচলার স্মৃতি রোমন্থন করেন। জ্যেষ্ঠ সদস্যরা তাদের বক্তব্যে বলেন:

​নারায়ণগঞ্জ রাইডারস কেবল একটি রাইডিং গ্রুপ হিসেবে সীমাবদ্ধ নয়, এটি এখন একটি পরিবারে পরিণত হয়েছে। গত এক যুগ ধরে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি।


ইফতারের ঠিক আগ মুহূর্তে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং মৃত সদস্যদের রুহের মাগফিরাত প্রার্থনা করা হয়।


সংগঠনটির সদস্যরা জানান, রাইডিংয়ের পাশাপাশি তারা আগামীতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। সড়ক নিরাপত্তা সচেতনতা তৈরি এবং আর্তমানবতার সেবায় নারায়ণগঞ্জ রাইডারস সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।


অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages