সোনারগাঁয়ে খাল ভরাটের দায়ে কনকর্ড রিভারভিউ ফ্যাক্টরির ৩ জন আটক - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১ মার্চ, ২০২৬

সোনারগাঁয়ে খাল ভরাটের দায়ে কনকর্ড রিভারভিউ ফ্যাক্টরির ৩ জন আটক


 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সরকারি খাল জোরপূর্বক দখল ও বালু দিয়ে ভরাট করার অভিযোগে কনকর্ড রিভারভিউ ফ্যাক্টরি লিমিটেডের তিন কর্মীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।


রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান।


অভিযানকালে উপস্থিত ছিলেন পেশকার আতাউর রহমান, সনমান্দী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলামসহ সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা।


স্থানীয় সূত্রে জানা যায়, লাঙ্গলবন্দ ব্রিজ সংলগ্ন মিরেরচর এলাকার সরকারি খালটি অবৈধভাবে বালি ফেলে ভরাট করছিল কনকর্ড রিভারভিউ ফ্যাক্টরি লিমিটেডের লোকজন। বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমানকে অবহিত করলে প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় খাল ভরাটের দায়ে তিনজনকে আটক করা হয় এবং খাল থেকে ফেলা বালি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, সরকারি খাল ভরাটের অপরাধে তিনজনকে আটক করা হয়েছে এবং খাল থেকে বালি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সরকারি খাল ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages