প্রতিশ্রুতি রক্ষা করলেন এমপি মান্নান, অটোরিকশা উপহার পেলেন আহত চালক শাহাদাত - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রতিশ্রুতি রক্ষা করলেন এমপি মান্নান, অটোরিকশা উপহার পেলেন আহত চালক শাহাদাত


 

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের অটোরিকশা চালক শাহাদাত হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় এক বছর ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। দুর্ঘটনার পর থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেওয়া, ব্যয়ভার বহন এবং পরিবারের পাশে দাঁড়ান নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান। সে সময় এমপি মান্নান শাহাদাতকে আশ্বস্ত করেছিলেন সুস্থ হয়ে উঠলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন তিনি।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শাহাদাতের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে একটি নতুন অটোরিকশা উপহার দেওয়া হয়। এমপি মান্নানের পক্ষ থেকে অটোরিকশার চাবি আনুষ্ঠানিকভাবে শাহাদাতের হাতে তুলে দেন তার রাজনৈতিক বিশেষ সহকারী ও সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু।



এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও জাহের আলী 

 

উপজেলা জাসাসের সভাপতি মো. আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মছলন্দপুর গ্রামের যুবসমাজ।


অটোরিকশা পেয়ে শাহাদাত হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্ঘটনার পর তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। এমপি মান্নানের সহায়তায় চিকিৎসা গ্রহণ এবং এখন নতুনভাবে কাজ শুরু করার সুযোগ পাওয়ায় তিনি ও তার পরিবার নতুন করে আশার আলো দেখছেন।


স্থানীয় নেতৃবৃন্দ বলেন, এমপি মান্নান শুধু আশ্বাস দেন না, বরং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages