আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে দৃঢ় করতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে দৃঢ় করতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল


 


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করতে আয়োজন করা হলো সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব-এর ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে বাদ আসর ক্লাবের অডিটোরিয়ামে সভাপতি আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা'র সঞ্চালনায় ইফতার মাহফিলের ক্লাবের প্র‍য়াত সদস্যদের রূহের মাগফিরাত কামনা ও দেশের শান্তি কামনায় দোয়া করা হয়। 


সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা হাবিবুর রহমান।


এই মাহফিল শুধু ইফতার আয়োজনেই সীমাবদ্ধ ছিল না—এটি ছিল পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও বন্ধনের এক অনন্য প্রকাশ। সত্য ও ন্যায়ের পথে থেকে সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।


এসময় ইফতার মাহফিল উপস্থিত ছিলেন ইমরান হোসেন, বিল্লাল হোসেন, এসএম মনির হোসেন, কামালউদ্দিন ভূইয়া, মো: আকাশ মিয়া, আরাফাত হোসেন সিফাত, শাহিন সাকি, লতিফুর রহমান দীপু, আব্দুল মোতালেব প্রধান, আমজাদ হোসেন, তৌরভ হোসেন, খায়রুল আলম হিরু প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages