ঘর ছেড়ে মাঠে নোয়াগাঁও বিএনপি: আজহারুল ইসলাম মান্নানের পক্ষে গণসংযোগ - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

ঘর ছেড়ে মাঠে নোয়াগাঁও বিএনপি: আজহারুল ইসলাম মান্নানের পক্ষে গণসংযোগ

 





সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা এবং জিয়াউর রহমানের পরীক্ষিত সৈনিক আজহারুল ইসলাম মান্নানের পক্ষে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

 বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভূমিকপাড়া এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। আজহারুল ইসলাম মান্নান সাহেব ভালো লোক জয়ের মালা তারই হোক এই স্লোগানকে সামনে রেখে নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে যান এবং লিফলেট বিতরণের পাশাপাশি প্রার্থীর নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।


গণসংযোগকালে নেতৃবৃন্দ ভোটারদের আশ্বস্ত করে বলেন-দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করা এবং জেল-জুলুম সহ্য করা নেতা আজহারুল ইসলাম মান্নান নির্বাচিত হলে এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অবহেলিত সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের চেহারাই বদলে যাবে। তারা বলেন-এলাকার রাস্তা-ঘাট,ব্রিজ-কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হবে। ​দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য প্রবর্তন করা হবে বিশেষ ফ্যামিলি কার্ড। ​কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে চালু করা হবে কৃষি কার্ড।

প্রচারণা চলাকালীন নেতারা বলেন-আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই সাধারণ মানুষের মুক্তি। মান্নান সাহেব জয়ী হলে এ অঞ্চলের গরিব-দুঃখী মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: আতাউর রহমান, ইউপি সদস্য আবুল কালাম, সোনারগাঁ উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো: আমির হোসেন, মৎস্য বিষয়ক সম্পাদক মো: সানাউল্লাহ প্রধান এবং বিএনপি নেতা জহিরুল ইসলাম মনু।


​এছাড়াও আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আহসানউল্লাহ, যুবদল নেতা আবুল কালাম, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শান্ত, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো: কাশেম ভূঁইয়াসহ বিএনপি, যুবদল,ছাত্রদল ও শ্রমিক দলের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।


​ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে সাধারণ ভোটারদের মধ্যেও আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages