সোনারগাঁয়ে তিতাসের সাঁড়াশি অভিযান: অবৈধ ২ ভাট্টি ধ্বংস, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

সোনারগাঁয়ে তিতাসের সাঁড়াশি অভিযান: অবৈধ ২ ভাট্টি ধ্বংস, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন




সোনারগাঁ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে একটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রায় ৫০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

​মঙ্গলবার সকাল থেকেই সোনারগাঁয়ের মোগরাপাড়া দলদার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। সাথে ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁ জোনের ব্যবস্থাপক শফিউল আওয়াল।


​অভিযান চলাকালীন ওই এলাকায় একটি অবৈধ চুনা কারখানার সন্ধান পায় কর্তৃপক্ষ। কারখানটিতে দুটি বিশাল ভাট্টি সাজানো অবস্থায় পাওয়া গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেগুলো ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর দলদার এলাকার বিভিন্ন পয়েন্টে মাটির নিচে থাকা অবৈধ বিতরণ লাইন তছনছ করে দেওয়া হয়, যার মাধ্যমে প্রায় ৫০০টি পরিবারের অবৈধ গ্যাস সংযোগ সচল ছিল।

​অভিযান শেষে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সরকারি সম্পদ চুরির এই প্রক্রিয়া কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রতিটি অবৈধ সংযোগের উৎস পয়েন্টে 'কিলিং ও ক্যাপিং' (বন্ধ ও সিলগালা) করে দেওয়া হয়েছে যেন পুনরায় সংযোগ দেওয়ার সুযোগ না থাকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন: অবৈধ সংযোগের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং এলাকাগুলো বড় ধরনের অগ্নিঝুঁকিতে রয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


​অভিযান চলাকালে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। স্থানীয়দের একটি অংশ এই অভিযানকে সমর্থন জানালেও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিতাস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানেই অবৈধ সংযোগের খবর পাওয়া যাবে, সেখানেই সাঁড়াশি অভিযান চালানো হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages