বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বৈদ্যেরবাজারে মিলাদ ও দোয়া - sonargaoncrimenews

Breaking

Home Top Ad

 


Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বৈদ্যেরবাজারে মিলাদ ও দোয়া



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সার্বিক নির্দেশনায় সোনারগাঁ উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।


এসময় উপস্থিত ছিলেন বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল সরকার, সাধারণ সম্পাদক মোশারফ মেম্বার, সিনিয়র সহ-সভাপতি হাসেম প্রধান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্নান মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইউনুস, সদস্য সচিব ইসমাইল, কৃষক দল নেতা মাসুম, যুবদল নেতা সোহাগ ভূঁইয়া, মাহফুজ খান, রাসেলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিস্মরণীয় প্রতীক। তাঁর ত্যাগ, সংগ্রাম ও বলিষ্ঠ নেতৃত্ব বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here

Pages